This blog have moved to FFTsys's domain. Newer posts will appear on the new URL of the blog. Thanks for visiting.
Showing posts with label Lalon Fakir. Show all posts
Showing posts with label Lalon Fakir. Show all posts

Tuesday, March 9, 2010

জাত গেল জাত গেল বলে

          -- লালন ফকির

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবি দেখি তা না-না-না।।

আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে,
কি জাত হবা যাবার কালে
সে কথা ভেবে বল না।।

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলেই সব হয় গো শুচি,
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাকেও ছাড়বে না।।

গোপনে যে বেশ্যার ভাত খায়,
তাতে ধর্মের কি ক্ষতি হয়।
লালন বলে জাত কারে কয়
এ ভ্রম তো গেল না।।


If Unicode Bangla is not displayed correctly in your browser follow here. [This blog is best viewed in font "Bangla". Click to download font.]

কি কালাম পাঠাইলেন আমার শাহী দয়াময়

          -- লালন ফকির

কি কালাম পাঠাইলেন আমার শাহী দয়াময়!
একেক দেশের একেক ভাষা কয় খোদা পাঠায়?

এক যুগে যা পাঠায় কালাম,
অন্য যুগে হয় কেন হারাম!
এমনি দেখি ভিন্ন তামাম! ভিন্ন দেখা যায়!
যদি একই খোদার হয় রচনা, তাতে তো ভিন্ন থাকে না!
মানুষের সকল রচনা, তাই যে ভিন্ন হয়!
কি কালাম পাঠাইলেন আমার শাহী দয়াময়!

একেক দেশের একেক বাণী,
পাঠান কি শায়-গুণমণি?
মানুষে রচিত জানি, মানুষে রচিত জানি লালন ফকির কয়!
ও হায়রে, লালন ফকির কয়!
কি কালাম পাঠাইলেন আমার শাহী দয়াময়!


লালন সাঁই শত বছর আগে কুরআন সম্পর্কে এই সত্য অনুধাবন করেছিলেন।

If Unicode Bangla is not displayed correctly in your browser follow here. [This blog is best viewed in font "Bangla". Click to download font.]