This blog have moved to FFTsys's domain. Newer posts will appear on the new URL of the blog. Thanks for visiting.

Thursday, June 3, 2010

অনেক মৃত্যু, একটি হেডলাইন তারপরই হারিয়ে যাওয়া

সন্ধা সাতটা। ঘুম থেকে উঠার পর বারান্দায় আসলাম। প্রতিদিনকার মত প্রকৃতিকে একটু সময় দেয়া, হাই বলা। উৎসাহ নিয়ে ঘন সবুজের দিকে তাকিয়ে তাকা।

হঠাৎ করে ঝড়ো হাওয়া বইতে লাগল। উড়িয়ে দিতে চাইল সবকিছু। অসচেতন লোকজনের বাইরে নেড়ে দেয়া জামাকাপড় সব উড়িয়ে নিয়ে ফেলতে লাগল যেখানে খুশী। দরজা জানালা দিয়ে তীব্রভাবে বয়ে আসতে লাগল ধূলো ময়লা। আমি দরজা জানালা লাগিয়ে দিয়ে বাইরে এসে দেখতে লাগলাম কান্ডকারখানা। কোন কিছু বুঝে উঠার আগেই আকাশে গর্জন এবং হঠাৎ করে ঝুম বৃষ্টি। এরকম বৃষ্টির নাম দিয়েছিলাম আমি সারপ্রাইজ বৃষ্টি, যে বৃষ্টি মাঝে মাঝে আমাদের সারপ্রাইজ দিতে চায়।

বৃষ্টি থেমে গেল। ৯টার দিকে আমি নিচে নামলাম। ক্যান্টিনের সামনে গিয়ে এত আলো দেখে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি এক প্রকান্ড আগুন ঠিক আমাদের হলের পেছনে। দাউ দাউ করে জ্বলছে। সবাই আগুন আগুন চিৎকার করে সামনের দিকে দৌড়ে পালাচ্ছে। ফজলুল হক হলের ছাত্ররা ভেবেছে আমাদের হলে আগুন লেগে গেছে। এত বড় আগুনের ফুল্কি কেউ আগে দেখে নি! বড় বড় সব বহুতল ভবনের চূড়া ডিঙিয়ে অসীম স্পর্ধা নিয়ে বিপুল উৎসাহে দাউ দাউ করে জ্বলছে আগুন। চারপাশের সবকিছু আলোকিত হয়ে গেছে। মানুষজন নিরাপদ জায়গায় পৌঁছে নিরাপদ অনুভব করার পর বিস্ময় নিয়ে ভাবছে ঠিক কোথায় লেগেছে এই ধ্বংসাত্মক ভয়ংকর আগুন।


[Image included from bdnews]

আমাদের হলের পেছনে চানখারপুল মোড়ে একটি পেট্রোল পাম্প আছে। আমি প্রথমটায় ভাবলাম সেটাতে বুঝি আগুন লেগেছে। পেট্রোল পাম্পের সামনে গিয়ে দেখি সেটাতে কিছুই হয় নি। আগুন আরো পিছনে। চানখারপুলের রাস্তার ওপাশের ভবনগুলোতেও নয়, আরো ওপাশে। চানখারপুলের ভিতরে নিমতলীতে।

কত বড় ধরনের অগ্নিকান্ড হলে সেটা এত দূর থেকেও স্পষ্ট দেখা যায় এবং দূরত্বকে ভ্রম করে দেয়! ঘটনাস্হলে গিয়ে শুনলাম প্রায় শ’খানেকের ওপর লোক মারা গেছে। শোকাগ্রস্হ পুলিশ, শোকাগ্রস্হ মানুষজন তাকিয়ে দেখছে সামনের ঘটে যাওয়া সব অবিশ্বাস্য দৃশ্য। একটি একটি করে লাশ উদ্ধার করে গাড়িতে তুলা হচ্ছে। ঝামেলা এড়াতে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

লোকজন এসে পুলিশকে অনুরোধ করছে। “আমার আত্মীয় আগুনে পুড়ে গেছে। আমি কি একটু দেখতে পারি ওখানে আছে কিনা?”

পাশেই ঢাকা মেডিকেলে গাড়ি করে চলে যাচ্ছে মৃত সব মানুষের দল একটু আগেও নাকি তারা জীবন্ত ছিল। ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়ে যখন গ্যাসলাইনে আগুন ধরে সে এক তীব্র আকার ধারণ করল ততক্ষণে সবমানুষ বের হতে পারল না। অনেকে এত ক্ষুদ্র সময়ে টেরই পেল না। কিন্তু আটকা পড়ে গেল। কেউ অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়ে মারা গেল আর কেউ পুড়ে।

বস্তির মত পাশাপাশি দাঁড়িয়ে থাকা ৪-৫টি ভবনে লেগেছে আগুন। তার মাঝে আমাদের মত মানুষ ছিল। আমাদের মত জীবন। অনেক জীবন ঝড়ে গেছে। মুহূর্তের মাঝে বন্ধ হয়ে গেছে আগুনের মাঝে ঝলসে যাওয়া সব চিৎকার! শেষ হয়ে গেছে জীবনের সব টেনশন।

কত তুচ্ছ বিষয় নিয়ে কত সিরিয়াস আমরা! লক্ষে পৌঁছানোর টেনশানে হয়ে যেতে চাই কখনো নি:শেষ। তুচ্ছ প্রেমের জন্য কতজনই তো দিয়ে দিতে চায় জীবন। অথচ জীবন একবারই আসে বারবার নয়।

ঢাকা শহর তো বসবাসের অনুপযোগী বেশ আগে থেকেই। একটি বড় ভূমিকম্প হলে কি পরিণতি দাঁড়াবে তা কল্পনাতীত! অপরিকল্পিত স্হাপনা এবং অনিরাপদ জীবনব্যবস্হার সংস্কৃতি চলতে থাকলে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে বারবার। হুজুরের মত পরিহিত একজন লোক বলছিলেন এভাবে যারা মারা গেল তারা তো শহীদ, বেহেস্ত গেল! একবারের জন্য মনে হল বাহ! বেহেস্ত যাওয়া তো খুব সোজা। পরে মনে হল থাক দরকার নাই। ধর্মীয় কুসংস্কার অপেক্ষা জীবনের মূল্য অনেক বেশী।

সেইন্ট আতিক  
৩ জুন ২০১০

Tuesday, May 18, 2010

আলো-১ (Enlightment Part - 1)

উষ্ঞ বাতাস, সুনীল আকাশ
হেঁটে যাই আমি খরতপ্ত পথ,
স্মৃতির পৃষ্ঠা উল্টে যায় অনবরত।

গম্ভীর মুখে বলতাম,
বায়বীয় এ আকাশ ভাঙতে কিভাবে পারে?
আমার অবাক বিস্ময়;
যেভাবে বলা যায় কোন তীব্র হাসির কৌতুক,
হাসিতো হাসি! আমার মতই লুটিয়ে পড়ত আড্ডাবাজ বন্ধুরা সব।

আকাশ ভাঙ্গার সংজ্ঞা আমি বুঝলাম সেদিন,
হলাম যখন পিতৃবিহীন!
বেদনা ছিল রয়ে রয়ে,
ভাবনা আমার স্তব্ধ হয়ে,
সাদা কাফনের নীচে মোড়ানো এ কে?
আমি উঠি চমকে?
এখনি আমায় আগের মত বলবে,
“অর্থের জন্য নয়, আলোকিত হওয়ার জন্য পড়।”

কখনো কি আর চিন্তারক্ত বদনে শুনাবেন দর্শনকথা?
দেখাবেন একটুকু বেহালা বাজানোর জন্য
(অসুস্হ কি! নন?) অপরিমেয় ব্যাকুলতা।

নিজের খরচের টাকাটি
আমাকে দিবেন মাসটি
চালিয়ে নিতে;
লাঘব করতে আমার কষ্ট কিছু অমোঘ শান্তনার বাণী!

আপনাকে কিছুই করতে হবে না।
শুধু যেভাবে মেরেছিলেন প্রথমবার
ধরিয়েছিলাম বলে সিগারেটে নিষিদ্ধ আগুন,
আমার গালে বসিয়ে দিন আরেকটি থাপ্পড়,
আমাকে দিন আরো কিছু মার,
করুন যদিবা করতে কিছু হয় চুরমার।
তবু ক্ষেম আমার অপরাধ।

কত মুহূর্ত কেটেছে,
সে আর বাবা নয়।
সবাই বলছিল
সে নাকি এক নিস্পৃহ, প্রাণহীন মাংসপিন্ড।

যে বাবাকে এই ধরণীতে পেয়েছি
যেমনি তিনি আমার স্মৃতিতে আজো অম্নান,
আমি বিশ্বাস করি না,
সে বাবাকে ফিরিয়ে দিতে পারবে আর কোন পুনরুত্থান!

সেইন্ট আতিক
১৭ মে ২০১০

If Unicode Bangla is not displayed correctly in your browser follow here. [This blog is best viewed in font "Bangla". Click to download font.]

Friday, April 23, 2010

Enlightened Depressed

This is a letter extracted from 'Write to Mita' section of the STAR, a magazine of The Daily Star published today.

Dear Mita,
I am Muslim by birth but my education, knowledge and surrounding environment has led me to become an atheist. I have been in a relationship with my girlfriend for a year but after discovering that I am an atheist she couldn't accept it and broke up with me. She even cursed me, saying I would never be happy in life with any woman because I'm an atheist. I am in terrible despair as this was my first love. I do a lot of philanthropic work and strongly believe in humanity, yet why do people hate me?
Enlightened Depressed


Dear Depressed,
If you have made a choice to be an atheist then you have to live with it. Being different or going against the stream is always difficult and challenging. However, you must be sensitive to the environment around you. There is no need to flout your atheist values around. Regarding your girlfriend, it is sad but perhaps she could not adjust to this reality and perhaps it is best that you parted now. You philanthropic work is indeed commendable and your concern for humanity I think is a religion by itself.

Thursday, April 8, 2010

Imagine by John Lennon


Imagine there's no Heaven
It's easy if you try
No hell below us
Above us only sky
Imagine all the people
Living for today

Imagine there's no countries
It isn't hard to do
Nothing to kill or die for
And no religion too
Imagine all the people
Living life in peace

You may say that I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will be as one

Imagine no possessions
I wonder if you can
No need for greed or hunger
A brotherhood of man
Imagine all the people
Sharing all the world

You may say that I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will live as one.




                      [Click image to enlarge]



Imagine Song by Avril Lavigne [Official Video]


Imagine by John Lennon [Official Video]

Here is the original video of Imagine song by John Lennon
      http://www.youtube.com/watch?v=6GAHFrLAxzM&feature=fvst

Wednesday, April 7, 2010

অ্যাকুয়ারিয়াম (Aquariam)

কাক-পক্ষির এই শহরে কাক দেখি,
     আর হই আমি বিরক্ত
বিষ্ঠা উপহারে উড়ো দিয়ে যায় যখন
     মনে হল বলল এমন,
“তোমরা নোংরা, তোমাদের আবর্জনা পরিস্কার করি; পরিস্কার করি;
তোমাদের প্রতি আমিও অনেক বিরক্ত!”

প্রতিটি সুন্দরের বিপরীতে আছে সমান কুৎসিত চিত্র,
সুন্দরী নারী? অপ্সরীর মত?
ঘিলু নাই? গড়ের মাঠ?
নাকি আছে বলে খুশী! চুকে গেল পাঠ?
পরীক্ষা করে দেখ নৈতিক চরিত্র।

তাই স্বাধীন মাটির ওপর হেঁটে,
নেচে গেয়ে করি নানা কুকৃত্য,
মা(জন্মভূমি) ধিক্কার দিয়ে বলে উঠে
তোরাই আমাকে পুন:পরাজিত করেছিস!
আমার মাঝে তোরাই যে হলি কদর্য!

চাপাবাজদের পাল্লায় পড়ে সেদিন পাখি বৌকথাকও,
বিরক্ত হয়ে অবাক চোখে বলে “কত কথা কয়!”
মুগ্ধনয়নে নারীর দিকে তাকাই যখন
খুঁজি অপার সৌন্দর্য্য,
সেও ভাবে নাকি,
“নর তোমার সু্ন্দর চোখ, অধর এবং ওষ্ঠ্য!”

তাই যদি হয় সব একশনের সমান রিএকশান
দুর্ভাগাদের এত দু:খের পরেও কেন দু:খের
     হয় না অবসান?

স্বচ্ছ শিল্পময় কৃত্রিম জলাধারে
এতটুকুন মাছ উঁকি দিয় বলে কিনা,
“এত বুঝুন! আর এইখানি বুঝলেন না!
পৃথিবীটা উপবৃত্তীয় হলে কি হবে!
ঠিকই সে এক মস্ত অ্যাকুয়ারিয়াম।
তার মাঝে সাঁতার কাটে দুপেয়ে মৎস্য,
হাজারে হাজারে মিলিয়নে বিলিয়ান!“

সেইন্ট আতিক
৪ এপ্রিল ২০১০

Wednesday, March 31, 2010

প্রথম দর্শন (First Sight)

দেখি নি অন্তরুপ শুনি নি অনুভুতির কথা,
তবু প্রথম দর্শনেই আবেগের স্রোতধারা,
     হৃদয়ে সুখ-সুখ ব্যথা।

অথচ, ভালবাসা হলে নাকি এমনি হয়
সময়ের গতি হয়ে যায় স্লথ,
দিকব্যাপী শব্দের দূষণ রয়ে যায় অশ্রুত,
তার উচ্চারিত একখানি ধ্বনির জন্য
     হৃদয় কান পেতে রয়।

নও বন্ধু, নও আত্মীয় হে অচেনা,
মনে হয় নি তবু কিছু বাকি আছে জানা।
জানি না তোমার সংস্কৃতি, ধর্ম, জন্মভূমি,
মানব প্রেম সর্বঊর্ধ্বে, বাকি সব গোঁড়ামি।

জানি জানি,
ভালবাসা হলে পাপী হতে পারে ন্যায়ের আধার
মিথ্যুক হয়ে যেতে পারে সত্যের অবতার!
তাই নিস্পৃহ এ অস্তিত্বে আজ স্পৃহার জোয়ার,
একই ছন্দে ছুটে চলে দেহের প্রতিটি রক্তকণিকা,
একই তাল, একই নৃত্য, একই ছন্দ, একই ঝংকার
আমার অনুভব, আমার হৃদ-স্পন্দন,
আনন্দে আনন্দে অনুরণিত আমার প্রতিটি নিউরন,
     শুধু তুমি, তুমি। তুমি।



সেইন্ট আতিক
৩০ মার্চ ২০১০

Monday, March 22, 2010

Matir Moina (The Clay Bird) and Download Links

Watch this international award winning awesome Bangla Movie "Matir Moina".


View detail info on imdb: http://www.imdb.com/title/tt0319836/

Download Links

Mediafire resumable download links first:

http://www.mediafire.com/file/xmzky3iz2xy/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.001
http://www.mediafire.com/file/dxwmnnminzc/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.002
http://www.mediafire.com/file/spdtmmntjfu/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.003
http://www.mediafire.com/file/igsgud490mj/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.004
http://www.mediafire.com/file/mi2xq5soqa7/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.005
http://www.mediafire.com/file/d13h2xgrbdm/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.006
http://www.mediafire.com/file/nctmwn9r9sz/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.007
http://www.mediafire.com/file/txzzzgdzkbt/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.008


To join downloaded files use hjsplit software.

Rapidshare links here:


http://rapidshare.com/files/219936559/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.001
http://rapidshare.com/files/219936635/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.002
http://rapidshare.com/files/219937203/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.003
http://rapidshare.com/files/219937292/TS.MM.By.TuhiN.TeaM.SparkaR.avi.004


Screenshots



Review on Matir Moina (The Clay Bird)
Matir Moina raises the common questions about religions like Islam.

The movie opens with the scene of a Madrasa where a new child has got admitted. The other children of Madrasas start their very morning with reading Qurans like parrots. They know they have to memorize it though they don’t understand a single word. The question is: what is the benefit of this blind reading some alien lines and verses?

Another point is, the world has thousands religions because every religion that was evolved never went away. To know about only one religion from the childhood is to narrowing the way to truth and a resistance of mind and hatreds to other religions. Is this any good? What do you say?

Next the movie enters into the child’s family. The father is an alopathy medicine adopter. The mother is a typical housewife of agrarian society. The whole family has adopted Islam recently. The father got a very resistive mind cohering to the fundamentals of the religion Islam. He gets angry if he sees anything with his son and family not strictly conveying to the religion. So when he hears his son and brother went to enjoy some Hindu rituals he admonishes them. I feel a sheer hatred that every strict follower of a religion bears in his mind for non-believers or other followers. When he gets a chance he doesn’t stop himself to show it.

In other side the child passes a banal period in Madrasa when he could have some nice times with his family and learn in spontaneous manner. But now he has got to lead an ascetic life in the Madrasa. The name of the child is Anu. Huzur modifies his name from Anu to Anwar because he thinks it is not Islamic name.

The father goes to Estema/Tablig. I wonder why some people goes to Tablig always. There are cases when family should be taken care of. With the indifference of the father the children’s futures can be in fix. Well, I shouldn’t go out of the scope of the film.

In Islam any kind of musical works are banned. The great baul philosophers compose their song with unique lyrics and music. When Anu’s mother gets a chance to hear such a nice event she rather gets restrained if Kazi(her husband) minds. The daughter insists to go. And we get a chance to enjoy a nice baul song.



Lyrics of Song 1

পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়।
ও তার ভবের বেরী পায় জড়ানো
উড়তে গেলে পড়িয়া যায়।
দেখলে পড়ে জুড়ায় আঁখি,
নানান রঙের নানান পাখি
আকাশেতে উইড়া বেড়ায়
ও তার ভবের বেরী পায় জড়ানো
উড়তে গেলে পড়িয়া যায়।
পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়।

কাঁচা বাঁশের ঘরটা ফেইলা
ময়না পাখি পাখা মেইলা
তাদের সাথে মিশিতে চায়।
ও তার ভবের বেরী পায় জড়ানো
উড়তে গেলে পড়িয়া যায়।
পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়।

মাটির তৈরী ময়না বলে
তইলে কেনে মনটা দিলে?
না দিলে জোর যদি ডানায়!

The daughter of Kazi dies in lack of good medicine. The superstitious medicine of Kazi which works combined with dua’s are just proved fake. And Kazi leaves that kind of alopathy distribution which was a wise decision. Losing a daughter is enough to open the eyes.


Lyrics of Song 2

যদি বেহেস্তে যাইতে চাও গো
অন্তরে রাইখো আল্লাহর ডর।
যদি আল্লাহর সন্ধান চাও গো
প্রেম রাখিও অন্তরের ভিতর।

আমি আপনার মেয়ের বয়সি, শরিয়তের হইয়া
মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া
বেয়াদবি নেবেন না দেইখা আমার ভাণ
হাদিস-কোরাণ মানেন না, কেমন মুসলমান?
মোল্লা-মুন্সি ক্ষ্যাপা কেন, আপনাদের উপরগো?
অন্তরে রাইখো আল্লাহর ডর।

কোরান-হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন
দুই পারা ছিপারা পইড়া বুঝবে কি মদন,
নিজেরাই বোঝেনা, অন্যরে বোঝায়
সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায়।
বেহেস্তের লোভ করিনা, নাই দোজখের ডর গো
প্রেম রাখিও অন্তরের ভিতর।

ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া
রোজার দিনে গাঁজা টানে ধ্যানের-ই নাম নিয়া
হজ্জ্ব জাকাত করেন না, না হয় নিলাম মানি
কি প্রবলেম করছে আপনার বলেন কোরবাণী?
রক্ত দেখলে কাপঁবে কেন, মুসলিমের অন্তর গো
অন্তরে রাইখো আল্লাহর ডর।

কুরবাণী করিতে হুকুম প্রাণ প্রিয় ধণ
গরু ছাগল হইলো কি তোর এতই প্রিয়জন?
নিজের থাইকে প্রিয় বস্তু আর যে কিছু নাই
আত্মত্যাগই আসল কুরবান জেনে নিও ভাই
দশ ইন্দ্রিয় ছয়টি রিপু পারলে দমন কর গো
প্রেম রাখিও অন্তরের ভিতর।

ছেড়ী নিয়া বেড়ান ঘুরি, নিকাহ না করিয়া
একসাথে নাচেন গান, বেপর্দা হইয়া
পুরুষ পোলার জন্য বাহির, নারীর জন্যে ঘরগো
অন্তরে রাইখো আল্লাহর ডর।

মাইয়া হইলো আদি বস্তু, সৃষ্টি যারে দিয়া
ভেদাভেদ করে যারা, তারাই করে বিয়া
মাইয়া হয় প্রেমের ভান্ড, মাইয়া হইলো মা,
মাইয়া না হইলে ভবে আমরা আসতাম না
সৃষ্টি করতে দোনোই লাগে, নারী এবং নর গো
প্রেম রাখিও অন্তরের ভিতর।

যদি আল্লাহর সন্ধান চাও গো
প্রেম রাখিও অন্তরের ভিতর।

Beliefs like a muslim will never hurt another muslim doesn’t work till end. The Pakistani hayenas attack brutally and helps bring the war strongly. Lives of people get changed. But the fundamentalism is a strong disease. It stays with incorrigible Kazi. Others leave either to fight or for safe place.

There are so many things that the movie captures. I’m just giving some conclusive words. The movie successfully shows the relation between war, society, human life.

Matir Moina simply proves the religions are craps. You believe it hard, you lose your dear people’s love and keeps the reality far beyond your belief. Religion gifts you a complete illusive life.